জয়পুরহাটে কলেজশিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেপ্তার ২
জয়পুরহাটের পাঁচবিবিতে কলেজশিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার সকালে তাদের ভিন্ন ভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।
গতকাল শনিবার আটাপুর ইউনিয়নে এ ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। পরে ওই কলেজশিক্ষার্থীর বড় ভাই বাদী হয়ে থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ২ জনকে গ্রেপ্তার করল পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- শ্রী রনি মহন্ত (৩০) ও জাহিদ হাসান ওরফে কামিনি জাহিদ (৩২)।
পাচঁবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসামিদের গ্রেপ্তারের পর আজ বিকেলে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।