ট্রান্সজেন্ডার বিউটি ব্লগারকে হত্যাচেষ্টা: ৩ আসামি গ্রেপ্তার

স্টার অনলাইন রিপোর্ট

ট্রান্সজেন্ডার নারী বিউটি ব্লগার সাদ মুআকে যৌন নির্যাতন ও হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি ইশতিয়াক আমিন ফুয়াদ ও সহযোগী নারী আরজেসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রাজধানীর ফার্মগেট ও মহাখালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ রোববার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। আজ বিকেলে প্রেস কনফারেন্সে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত শুক্রবার যৌন নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় একটি মামলা করেন সাদ মুআ।