ঢাবি শিক্ষক শবনম জাহানকে সহযোগী অধ্যাপক পদে পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক শবনম জাহানকে সব ধরনের সুযোগ-সুবিধাসহ সহযোগী অধ্যাপক পদে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার হাইকোর্ট ঢাবি কর্তৃপক্ষকে এই নির্দেশ দেন।
সবশেষ ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলে শবনম জাহানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগ প্রমাণিত হওয়ায় গত বছরের ২০ জুলাই ঢাবি কর্তৃপক্ষ শবনম জাহানকে সহকারী অধ্যাপক পদে পদানবতি করে।
আজ বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ ঢাবির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে শবনম জাহানের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেন।
আবেদনের শুনানিকালে আইনজীবী সালাহউদ্দিন দোলন শবনম জাহানের পক্ষে শুনানি করেন।