ধর্ষণ মামলায় বরিশাল সিটির কাউন্সিলর কালাম গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, বরিশাল

ধর্ষণ মামলায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদ হোসেন মোল্লা কালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার রাতে বরিশালের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হাওলাদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিয়ের প্রলোভনে এক নারীকে একাধিকবার ধর্ষণ করেন ওই কাউন্সিলর। সর্বশেষ বৃহস্পতিবার ধর্ষণের পর আজ শুক্রবার ওই নারী থানায় মামলা করেন। মামলায় কাউন্সিলর আজাদ হোসেন মোল্লা কালামকে আসামি করা হয়।

এ মামলায় শুক্রবার বাকেরগঞ্জ থেকে শুক্রবার কালামকে গ্রেপ্তার করা হয়েছে বলে এয়ারপোর্ট থানার উপপরিদর্শক সাইদুল ইসলাম ডেইলি স্টারকে জানান।

উল্লেখ্য, গ্রেপ্তার কাউন্সিলর কালাম মোল্লা বরিশাল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি।