রাজশাহী

নকল প্রসাধনী উৎপাদন, ২ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর পুঠিয়া উপজেলায় নকল প্রসাধনী উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে ২টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ শনিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয় ও র‍্যাব-৫ এর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান মারুফ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানে ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খানের নেতৃত্বে র‍্যাব-৫ এর একটি টিম সহযোগিতা করেন।