নাটোরে স্কুল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৫
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স
নাটোর সদরের ছাতনী এলাকায় এক স্কুল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত আরও ৩ জন পলাতক আছেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'গোপন তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত আরও ৩ জন পলাতক আছেন।'