নারায়ণগঞ্জে মা-ছেলের মরদেহ উদ্ধার
রাজিয়া সুলতানা কাকলী ও ছেলে তালহা। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মা ও ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকালে উপজেলার উজান গোবিন্দপুর এলাকায় নিজ ঘর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—একই এলাকার মৃত আওয়াল নবীর স্ত্রী রাজিয়া সুলতানা কাকলী (৪২) ও তার ছেলে তালহা (৮)।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'স্থানীয়রা জানান যে একটি ঘরে মা ও ছেলের মরদেহ পড়ে আছে। আমরা এসে দেখি ঘরের দরজা খোলা। ঘরের ভেতর মা ও ছেলের গলাকাটা রক্তাক্ত মরদেহ।'
তিনি আরও বলেন, 'ওই ঘরে মা ও ছেলে থাকতেন। কে বা কারা তাদের হত্যা করেছে সে বিষয়ে তদন্ত চলছে।'