নাহিদ হত্যা মামলায় ৫ শিক্ষার্থীর ৭ দিনের রিমান্ড চেয়েছে ডিবি
গ্রেপ্তারকৃতদের মধ্যে নাহিদকে প্রথম আঘাত করেন সাদা ডোরাকাটা নীল টি-শার্ট পরিহিত ঢাকা কলেজের শিক্ষার্থী কাইয়ুম। ছবি: সংগৃহীত
রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষে নিহত নাহিদ মিয়াকে হত্যার অভিযোগের গ্রেপ্তার হওয়া ঢাকা কলেজের ৫ শিক্ষার্থীর ৭ দিনের রিমান্ড চেয়েছ ডিবি পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে গ্রেপ্তারকৃতদের আদালতে নেওয়া হয়েছে। বর্তমানে তাদের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের গারদখানায় রাখা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তারের আদালতে দুপুর আড়াইটার দিকে রিমান্ড বিষয়ে শুনানি হবে।
