নীলফামারীতে ‘জঙ্গি আস্তানা’ থেকে আটক ৭, বিস্ফোরক উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, নীলফামারী

নীলফামারীর সদর উপজেলায় জঙ্গি আস্তানা থেকে ৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার সকাল ১১টার দিকে ২ নারীসহ ৭ জনকে আটক ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

আটক ৭ জন হলেন, জাহিদুল ইসলাম, আহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন সুজা, আব্দুল ওয়াহেদ, নূর আমিন। আরও ২ নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তাদের আশে পাশের বাড়ি থেকে আটক করা হয়।

জঙ্গি আস্তানা সন্দেহে শুক্রবার দিবাগত রাত ২টা থেকে উপজেলার সোনারায় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পুঠিহারী মাঝাপাড়া গ্রামের একটি বাড়ি র‌্যাব ঘিরে রেখেছিল।