নেত্রকোণায় শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

নেত্রকোণার দুর্গাপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সামছুল মিয়া (৫৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিকালে সামছুল মিয়াকে আটক করেছে ।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান জানান, গতকাল শিশুটি বাড়ির কাছের একটি মাঠে খেলা করার সময় প্রতিবেশী সামছুল মিয়া তাকে তুলে নিয়ে গিয়ে পাশের খেতে ধর্ষণ করে।

শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আজ দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিশুটির বাবা বাদী হয়ে সামছুল মিয়াকে আসামি করে দূর্গাপুর থানায় মামলা করেছেন।