পরীমনি, হেলেনা জাহাঙ্গীরসহ ৫ জনের ব্যাংক হিসাব তলব
চিত্রনায়িকা পরীমনি, আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচ জনের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
আজ বুধবার ব্যাংকগুলোর কাছে পাঠানো পৃথক তিনটি চিঠিতে পাঁচ কর্মদিবসের মধ্যে তাদের অ্যাকাউন্টের লেনদেনসহ যাবতীয় তথ্য জমা দিতে বলেছে বিএফআইইউ।
অপর তিন জন হলেন-চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ, ফারিয়া মাহবুব পিয়াশা ও মরিয়ম আক্তার মৌ।
চিঠিতে পরীমনির পুরো নাম শামসুন নাহার স্মৃতি উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএফআইইউর এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, মানি লন্ডারিংয়ের সঙ্গে তারা জড়িত কি না তা যাচাই করা হচ্ছে।
বিষয়টির সংবেদনশীলতার কথা জানিয়ে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।