পাচারের জন্য ঢাকায় আনা তরুণী উদ্ধার, ৩ জন গ্রেপ্তার

স্টার অনলাইন রিপোর্ট

পাচারের জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় আনা এক তরুণীকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। এ ছাড়া পাচারকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ শুক্রবার র‌্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. নাঈম, মো. আসাদুজ্জামান নূর ও ফাতেমা বেগম।

গত বুধবার রাজধানীর একটি বাস টার্মিনাল থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়। 

ভিকটিমের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ পাচারকারীকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে তারা মেয়েটিকে পাচারের উদ্দেশে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসে এবং তারা মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য।