ফরিদপুরে ৩১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ৩১ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল।
আজ মঙ্গলবার সকালে ভাঙ্গা উপজেলার কররা এলাকায় অভিযান চালিয়ে দোয়াইড় এলাকার মো. আসিফ মাতুব্বর (২০) ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকার মো. আলমগীর হোসেনকে (৪০) কে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল কররা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার এবং ২ জনকে গ্রেপ্তার করেছে।'
তিনি আরও বলেন, 'এ সময় ৩টি সিম কার্ড ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি থেকে জানা যায় তারা পেশাদার মাদক ব্যবসায়ী। বিভিন্ন সময় পরস্পর যোগসাজশে ফরিদপুর জেলাসহ বিভিন্ন জেলায় গাঁজা ক্রয়-বিক্রয় কার্যক্রম করে আসছেন তারা।'
ভাঙ্গা থানার পরির্দশক বিকাশ মন্ডল দ্য ডেইলি স্টারকে জানান, এ ব্যাপারে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।