বরিশালে সাড়ে ৯ লাখ চিংড়ির রেণু জব্দ
স্টার অনলাইন গ্রাফিক্স
বরিশাল নগরীর আমতলা এলাকা থেকে ৬৫ ড্রাম ভর্তি ৯ লাখ ৫০ হাজার পিস গলদা চিংড়ির রেণু জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় ট্রাকসহ ২৭ জনকে আটক করা হয়।
কোস্ট গার্ডের বরিশাল স্টেশন কমান্ডার লেফটেনান্ট মো. আতাহার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রাকে তল্লাশি করে এগুলো জব্দ করা হয়। জব্দ করা চিংড়ির রেণু, ট্রাক এবং আটক ব্যক্তিদের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।