বশেমুরবিপ্রবি শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৬

স্টার অনলাইন রিপোর্ট

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের  ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার রাতে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই ৬ জনকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করবেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা পরিচালক।