বাউফলে ৬৭০০ লিটার সয়াবিন তেল জব্দ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
বাউফল পৌর শহরের বাজার রোড এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৭০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
একইসঙ্গে সয়াবিন তেল মজুত, মূল্য তালিকা ও লাইসেন্স না থাকার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯/৪৫ ধারায় ৩ ব্যবসায়ীকে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, একটি দোকানে ৬ হাজার ৭০০ লিটার সয়াবিন তেল মজুত করার অভিযোগে ৫০ হাজার, আরেকটি দোকানে মূল্য তালিকা ও লাইসেন্স না থাকার অপরাধে ৫ হাজার ও একই অপরাধে ৬ হাজার টাকা জরিমানা করা আরেক প্রতিষ্ঠানকে।