বাউল বেশে ২০ বছর পালিয়ে ছিলেন হত্যা মামলার আসামি সেলিম ফকির
হত্যা মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া আসামি সেলিম ফকির ওরফে বাউল সেলিমকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। 'ভাঙা তরী ছেঁড়া পাল' খ্যাত গানের বাউল মডেল সেলিম ফকির দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব।
র্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আনম ইমরান খান দ্য ডেইলি স্টারকে জানান, উত্তরবঙ্গের একজন সিরিয়াল কিলার সেলিম ফকির। তিনি একটি মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া আসামি। সাজা থেকে বাঁচতে নিজের পরিচয় গোপন করতে বেশভূষায় পরিবর্তন করে বড় চুল ও দাঁড়ি রাখেন। পলাতক থেকেই কখনো কখনো বাউল গান ও গানের মডেলিং করতেন।
র্যাব কর্মকর্তা আরও জানান, সেলিম ফকির নিজেকে আত্মগোপনে করতে প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে বিভিন্ন মাজার ও রেলস্টেশনে থাকতেন।