বাগেরহাটে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদদাতা, বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে রাকিব খান (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে মোরেলগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার রাতে শিশুটির বাবা অভিযুক্ত রাকিব ও আরও একজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, শনিবার ১০ বছরের শিশুটিকে ধর্ষণ করে রাকিব।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'মামলার পর আমরা ওই এলাকায় অভিযান চালিয়ে রাকিবকে গ্রেপ্তার করি। অন্য আসামিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।'