বান্দরবানে মারমা নারীকে ধর্ষণের অভিযোগে মামলা
স্টার অনলাইন গ্রাফিক্স
বান্দরবানে প্রতিবন্ধী এক মারমা নারীকে ধর্ষণের অভিযোগে আলতাজ উদ্দীন (৩০) নামের একজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে লামায় এ ঘটনা ঘটে।
গতকাল রাতে ভুক্তভোগী নারীর মা আলতাজ উদ্দীনকে আসামি করে লামা থানায় মামলা করেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী।
মামলার বিবরণে বলা হয়, গতকাল ওই নারীকে নিজবাড়িতে ধর্ষণ করেন আলতাজ।
ওসি জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।