বেনাপোলে স্বর্ণের বারসহ ভারতগামী ২ যাত্রী গ্রেপ্তার
বেনাপোল কাস্টমস চেকপোস্ট থেকে ভারতগামী এক যাত্রীর পাকস্থলী থেকে ৪০০.৬৬ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা। এ সময় তার সহোযোগীকেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ২ জন হলেন- শরীয়তপুরের মো. ফাহাদুজজামান এবং তার সহযোগী নান্টু।
আজ বুধবার বিকেলে বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম-কমিশনার আব্দুর রশিদ মিয়া দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, 'এক যাত্রী তার শরীরে স্বর্ণের বার বহন করে ভারতে যাচ্ছিলেন আমরা জানতে পারি। ওই গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা তাকে আটক করে। পরে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে এক্স-রে করে তার পাকস্থলী থেকে ৩টি স্বর্ণের বার জব্দ করা হয়। এসময় তার সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।'
তিনি আরও বলেন, 'আটক ২ যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।'