ভাড়ার তালিকা না থাকায় ৭ বাস কোম্পানিকে জরিমানা

স্টার অনলাইন রিপোর্টে 

কাউন্টারে ভাড়ার তালিকা না থাকায় রাজধানীর গাবতলী, দারুস সালাম ও কল্যাণপুরে ৭টি বাস কোম্পানিকে জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মনজুর মো. শাহরিয়ার দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'এসব প্রতিষ্ঠানের কাউন্টারে নির্ধারিত ভাড়ার তালিকা টানানো ছিল না। তাই অভিযানের সময় জরিমানা করা হয়। একইসঙ্গে ঈদযাত্রায় যেন বিআরটিএ নির্ধারতি ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা না হয় সেজন্য সবাইকে সতর্ক করা হয়েছে।'