ভৈরবে ধর্ষণ মামলায় সৎ বাবা গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরবে মেয়েকে ধর্ষণের মামলায় সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার ভৈরব থানায় ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে মামলা করেন। এর কয়েক ঘণ্টা পর পুলিশ জামালপুর গ্রামে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে।
ওই কিশোরীর মা জানান, গত ১০ মার্চ নিজের বাড়িতে ধর্ষণের ঘটনাটি ঘটে। ধর্ষণকারীর হুমকির কারণে মামলা করতে দেরি হয়েছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, মামলার ৩ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরগঞ্জের একটি আদালত আজ তাকে জেল হাজতে পাঠিয়েছেন।