ভোটকেন্দ্রে যাওয়ার পথে গৃহবধূকে ধর্ষণ
নোয়াখালীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা গেছে, ২৬ ডিসেম্বর রোববার চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে ওই নারী বাড়ি থেকে বের হন। শিশু সন্তানকে নিয়ে রিকশায় উঠলে রিকশাচালক সরওয়ার হোসেন (২৮) ওই নারীকে রাস্তার পাশে একটি বাগানে নিয়ে ধর্ষণ করেন।
এ ঘটনায় সোমবার বিকেলে ভুক্তভোগী নারী বাদী হয়ে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ওই নারীর লিখিত অভিযোগটি মঙ্গলবার দুপুরে ধর্ষণ মামলা হিসেবে নথিভূক্ত করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের এসব তথ্য নিশ্চিত করে জানান, ধর্ষণের ঘটনায় মঙ্গলবার দুপুরে মামলা হয়েছে। আসামি পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।