ভ্যানচালককে যৌন নির্যাতনের অভিযোগে এসআই গ্রেপ্তার
রংপুরে এক ভ্যানচালককে (৪৮) যৌন নির্যাতনের অভিযোগে পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার রায়কে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'পীরগাছা সদর ইউনিয়নের এক ভ্যানচালককে বাসায় ডেকে নিয়ে অচেতন করে বলাৎকারের ঘটনায় মামলা হয়েছে। সেই ভ্যানচালকের ভাই মামলা করেছেন। মামলায় এসআই স্বপন কুমার রায়কে গ্রেপ্তার দেখানো হয়েছে।'
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে স্বপনকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।
বুধবার রাতে উপজেলার কলেজপাড়ায় এসআইয়ের ভাড়া বাড়িতে ওই বলাৎকারের ঘটনা ঘটে।
এ ছাড়া আজ সকালে ওই এসআইয়ের বাড়ি থেকে তালাবদ্ধ অবস্থায় আরও একজনকে উদ্ধার করেছে পুলিশ।