মক্কেলকে ধর্ষণ ও ভিডিও ধারণের মামলায় আইনজীবী গ্রেপ্তার
বাগেরহাটে মক্কেলকে ধর্ষণ ও ভিডিও ধারণের মামলায় ইফতেখারুল ইসলাম রানা (৫৫) নামের এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার বিকেলে বাগেরহাট পৌর শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম।
ওসি জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বাগেরহাট সদর মডেল থানায় ইফতেখারুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই নারী।
মামলার এজাহারে বলা হয়, ওই নারী তার স্বামীর বিরুদ্ধে বাগেরহাট আদালতে মামলা করেছিলেন। আসামি ইফতেখারুল ইসলাম ২০১৮ সাল থেকে এই মামলায় তার আইনজীবী হিসেবে নিযুক্ত আছেন।
মামলা সংক্রান্ত কাজে ওই নারী বিভিন্ন সময় ইফতেখারুল ইসলামের চেম্বারে যেতেন। চেম্বারে গেলে প্রায়ই তাকে উত্যক্ত করেতেন ইফতেখারুল। এক পর্যায়ে গত ২৯ জানুয়ারি ইফতেখারুল তাকে মামলা সংক্রান্ত প্রয়োজনের কথা বলে বাসায় ডাকেন। এরপর তাকে ধর্ষণ করে ভিডিও ধারণ করেন।
ওসি কেএম আজিজুল ইসলাম আজ শনিবার বিকেলে দ্য ডেইলি স্টারকে জানান, ইফতেখারুলরকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।