মহানগর প্রজেক্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্টের একটি বাসা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেবুল্লাহ তৌশিফের (২১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ ভোররাত ১টার দিকে মহানগর প্রজেক্টের বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসালাম বলেন, 'খবর পেয়ে মহানগর প্রজেক্টের বাসার ৫ম তলা থেকে তৌসিফের মরদেহ উদ্ধার করি। বাসার ড্রয়িং রুমে ফ্যানের হুকের সঙ্গে নাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল মরদেহটি।'

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

তৌশিফের বড় ভাই মিরাজুল ইসলাম জানান, এবারই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তৌশিফ। ২ ভাই ২ বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

তিনি আরও জানান, তৌশিফ ছাত্র হিসেবে খুব ভালো ছিলেন। বন্ধুবান্ধবের সঙ্গে মিশতেন কম। গত ৫ দিন আগে গ্রাম থেকে ঢাকায় এসে মহানগর প্রজেক্টে চাচা মোজাম্মেল হকের বাসায় ওঠেন তিনি। পুরান ঢাকায় থাকার জন্য মেস খুঁজছিলেন তিনি।