মা-বাবাকে কুপিয়ে ছেলের আত্মহত্যা চেষ্টা
চুয়াডাঙ্গার বেলগাছিতে মা-বাবাকে কুপিয়ে জখম করে আত্মহত্যার চেষ্টা চালানোর অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মাদকাসক্ত ওই যুবকের নাম সোহেল হোসেন (২২)।
সোহেল, সোহেলের বাবা আসাবুল ইসলাম ও মা শাবানা খাতুনকে চুয়াডাঙা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকের টাকার জন্য মা-বাবাকে অত্যাচার করত সোহেল। তাকে নিয়ন্ত্রণে না আনতে পেরে দুই বছরে প্রায় তিন বার তাকে পুলিশের হাতে তুলে দেয়াও হয়। পাঠানো হয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে। বুধবার রাতে সোহেল তার মায়ের কাছে টাকা চাইলে তার মা অস্বীকৃতি জানালে বাগবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে সোহেল হাঁসুয়া দিয়ে কুপিয়ে তার মা ও বাবাকে জখম করেন।
চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে সোহেল নিজের ঘরে ঢুকে নিজেকে পুড়িয়ে মারার চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘরের দরজা ভেঙে সোহেলকে উদ্ধার করে। তার দেহের কয়েক জায়গায় পুড়ে গেছে।