মেলান্দহে মা-মেয়ের মরদেহ উদ্ধার: আসামি গ্রেপ্তার
জামালপুরের মেলান্দহে নিজ ঘর থেকে মা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় আসামি আনোয়ার হোসেন (৩৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গতকাল শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আজ রোববার জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন আনোয়ার হোসেন।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ জানুয়ারি মা ও মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে মেয়েকে ধর্ষণের চেষ্টা করে আনোয়ার। এসময় মেয়েটি জেগে উঠলে তাকে কুপিয়ে হত্যার পর মাকেও কুপিয়ে হত্যা করে পালিয়ে যান আনোয়ার।
এ ঘটনায় মামলার পর গতকাল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল থেকে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।