যশোরে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার
যশোরের ঝিকরগাছা উপজেলা থেকে সুমাইয়া আক্তার (২৪) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার পানিসারা ইউনিয়নের চাপাতলা গ্রামের পটলখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সুমাইয়া শার্শা উপজেলার লক্ষ্মণপুর গ্রামের আইয়ুব হোসেনের স্ত্রী। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেলে চাপাতলা গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফা পটল তুলতে যান। খেতে এক নারীর রক্তাক্ত মরদেহ দেখে তিনি এলাকাবাসীকে ডাকেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। আমরা ধারণা করছি, গলা কেটে হত্যার পর আজ ভোরে মরদেহটি ফেলে যাওয়া হয়েছে।