যশোরে বিদেশি পিস্তল ও গুলিসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
যশোরের দর উপজেলার রূপদিয়া বাজার থেকে বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ এক ছাত্রলীগ নেতা ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার শাহীন আলম নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং তার সহযোগী রাজু পুলেরহাট তফসীডাঙ্গা গ্রামের বাসিন্দা।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'থানার এসআই তাপস কুমার গোপন সূত্রে সংবাদ পেয়ে গতরাতে রূপদিয়া বাজার থেকে ওই দুজনকে আটক করেন। পরে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার হয়।'
এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। মামলায় শাহীন ও রাজুকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান ওসি।