যশোরে ৯ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ২

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোরে ৯ বছরের শিশুকে ধর্ষণের মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বাঘারপাড়া থানায় শিশুটির বাবার করা মামলার পর অভিযুক্ত আকাশ হোসেন (২২) ও তার স্ত্রী সীমা খাতুনকে (১৮) গ্রেপ্তার করা হয়।

মামলার নথি থেকে জানা যায়, স্ত্রীর সহায়তায় ৯ বছরের শিশুটিকে ধর্ষণ করে আসছিলেন আকাশ হোসেন। সোমবার শিশুটি তার পরিবারকে জানায়।

বাঘারপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মকবুল হোসেন জানান, মামলার পর দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।