যৌন হয়রানির অভিযোগে হলি ফ্যামিলির শিক্ষক গ্রেপ্তার

স্টার অনলাইন রিপোর্ট

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে হলি ফ্যামিলি মেডিকেল কলেজের এক সহকারী অধ্যাপককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ বুধবার র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

পুলিশ জানিয়েছে, ওই ছাত্রী উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (ওসি) করেছেন। তদন্তের জন্য আদালতের কাছে অনুমতি চাওয়া হয়েছে।

এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল এ বিষয়ে মামলা হয়েছে। সেটি তদন্তাধীন আছে।