রংপুরে মুরাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
আজ বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রংপুরের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট হানিফ মিয়া বাদি হয়ে এ মামলা করেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রংপুরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফি কামাল দ্য ডেইলি স্টারকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদ হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন বক্তব্য দেওয়ায় এ মামলা করা হয়েছে।