রাজধানীতে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, একজন আটক

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর মোহাম্মদপুরে ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সুমন (৪০) নামের একজনকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

শিশুর মা-বাবা দ্য ডেইলি স্টারকে জানান, সকালে তারা দুজনেই কাজে বাড়ির বাইরে ছিলেন। এ সুযোগে সুমন তাদের বাড়িতে প্রবেশ করেন এবং শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে সুমনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। 

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক তৌফিক আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।'

এদিকে ধর্ষণচেষ্টার ঘটনায় সুমনের শাস্তি দাবি করে জেনেভা ক্যাম্পে নারীরা বিক্ষাভ করেছেন।