রৌমারী সীমান্তে ভারতীয় চোরাকারবারি আটক
অবৈধভাব অনুপ্রবেশের দায়ে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পসান আলী (৩৩) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার সকাল ৯টার দিকে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ডিগ্রিরচর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলারের কাছ থেকে তাকে আটক করা হয়। আটক ভারতীয় নাগরিক সীমান্তে চোরাচালানীর সঙ্গে জড়িত বলে বিজিবি নিশ্চিত করেছে।
আটক পসান আলী ভারতর আসাম রাজ্যর ধুবরী জেলার সুখচর থানার কুয়াডাঙ্গা গ্রামের মৃত ছাত্তার আলীর ছেলে।
দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের সুবেদার খালেদুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, শুক্রবার রাতে নদী পথে অবৈধভাবে ভারত থেকে বাংলাদশের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন ভারতীয় নাগরিক পসান আলী। এসময় গোপন তথ্যর ভিত্তিতে সীমান্তে টহলরত বিজিবির সদস্যরা তাকে আটক করেন।
তিনি আরও জানান, আটক ব্যক্তি চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন এবং আটকের পর শনিবার দুপুরে তাকে রৌমারী থানায় সোপর্দ করা হয়ছ।
রৌমারী থানার ওসি মন্তাছের বিল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভারতীয় নাগরিক পসান আলীর বিরুদ্ধ অবৈধ অনুপ্রবেশর দায়ে মামলা হয়েছে। রোববার তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।'