লালমনিরহাটে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে চেয়ারম্যানের ছেলে গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

লালমনিরহাট সদর উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মহেন্দ্রনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানের ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গতকাল সন্ধ্যায় ওই গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে হাতেনাতে আটক হন মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মণ্ডলের ছেলে মাহি মণ্ডল (২৫)। পরে তাকে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।'

এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। মামলায় মাহি মণ্ডলকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান ওসি।