সাভারে অজ্ঞাত যুবকের পা বাঁধা মরদেহ উদ্ধার
সাভারে এক খেলার মাঠের পাশের খেত থেকে অজ্ঞাত যুবকের পা বাধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবকের পরনে লাল পলো শার্ট ও হাফ প্যান্ট ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, খেলার মাঠের পাশের খেতে কাজ করতে গিয়ে যুবকের মরদেহ দেখতে পান কৃষকরা। পরে থানায় খবর দিলে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশে ক্রিকেট খেলার স্ট্যাম্প পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্যাম্প দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে।
বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুস দ্য ডেইলি স্টারকে বলেন, 'স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার একটি মাঠের পাশ থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থান থেকে তাকে তুলে ওই এলাকায় নিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।'