সাভারে পোশাক শ্রমিককে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২

নিজস্ব সংবাদদাতা, সাভার

সাভারের আশুলিয়ায় এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণের ঘটনায় করা মামলায় ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-আল মামুন (২৪) ও অলিম উল্লাহ (২২)।

আজ শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক সুব্রত রায় দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গতকাল রাতে ওই নারী পোশাক শ্রমিক আল মামুন ও অলিম উল্লাহর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা করেন। পরে রাতেই তাদের গ্রেপ্তার করা হয়।'

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে আল মামুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে।