সিঙ্গাইরে মসজিদ থেকে ইমামের মরদেহ উদ্ধার 

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া পাকা জামে মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

ওই ইমামের নাম মো.ফেরদৌস ইসলাম (৩০)। তিনি বরিশালের মুলাদি থানার চর মাধপরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে তারা মসজিদের ভেতরে ইমামের থাকার কক্ষের জানালা দিয়ে ফ‍্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ফেরদৌস ইসলামকে দেখতে পান। এই খবর পেয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

এ ব‍্যাপারে ধল্লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.রফিকুল ইসলাম বলেন, পুলিশের পক্ষ থেকে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এখন লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

রফিকুল ইসলাম বলেন, 'ফেরদৌস ইসলামের কক্ষ থেকে একটি চিরকূট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা "আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়"।'