সিনহা হত্যা মামলার রায় ঘোষণা দুপুর ২টায়

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায় দুপুর ২টায় ঘোষণা করা হবে।

আজ সোমবার রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ফরিদুল আলম টিপু এ কথা জানিয়েছেন।

তিনি জানান, দুপুর দুইটায় রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আদালত।

এর আগে সাংবাদিকদের তিনি বলেছিলেন, সকাল সাড়ে ১০টায় রায় ঘোষণা করা হতে পারে।

গত ১২ জানুয়ারি যুক্তি-তর্ক শেষে আদালত রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করেন। কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল রায় ঘোষণা করবেন।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম (প্রশাসন) দ্য ডেইলি স্টারকে বলেন, 'আলোচিত এই ঘটনার রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'

কক্সবাজার জেলা ও দায়র জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এবং রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী ফরিদুল ইসলাম বলেছেন, মামলার ১৫ আসামির সর্বোচ্চ শাস্তি হবে হবে বলে প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ।