সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি গ্রেপ্তারে গুলশানে বাসা ঘিরে রেখেছে র‌্যাব

স্টার অনলাইন ডেস্ক

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি আশিষ রায় চৌধুরীকে গ্রেপ্তারে গুলশানের একটি বাসা ঘিরে রেখেছে র‍্যাব।

আজ মঙ্গলবার রাতে র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএনএম এমরান খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দীর্ঘ ২৪ বছর আগের চাঞ্চল্যকর ও বহুল আলোচিত জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক ও চার্জশিটভুক্ত ১নং আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেপ্তারে গুলশানের একটি বাসা ঘিরে রেখেছে র‍্যাব সদস্যারা।