স্কুলছাত্র ইমন হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
নারায়ণগঞ্জ সদর উপজেলায় স্কুলছাত্র হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড ও ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।
এ সময় দুজন আসামি উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে তথ্যের সততা নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত ৪ জনকে খালাস দিয়েছেন। এই মামলায় মোট ১০ জন আসামি ছিলেন।