হবিগঞ্জে চাঁদাবাজির মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার

চাঁদাবাজির মামলায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ চন্দ্র দেবকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ বুধবার দুপুরে র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'গতকাল মঙ্গলবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ পৌরসভার ড্রাইভার বাজার এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি দেবকে গ্রেপ্তার করা হয়েছে।'

তিনি জানান, দেবের বাড়ি শায়েস্তাগঞ্জ পৌরসভার নুরপুর গ্রামে।

শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাসেল দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা গ্রেপ্তারের বিষয়টি জানতে পেরেছি।'