হবিগঞ্জ সদর হাসপাতালের ল্যাব টেকনিশিয়ানকে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার

হবিগঞ্জ সদর হাসপাতালের ল্যাব টেকনিশিয়ানকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ দুপুরে মঙ্গলবার শহরের টাউন হল এলাকায় এ ঘটনা ঘটে।

সন্ধায় হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান ল্যাব টেকনিশিয়ান সাইফুল ইসলাম (৩৫)।

তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

হবিগঞ্জ সদর হাসপাতালের ল্যাব ইনচার্জ আহমেদ ইমতিয়াজ তুহিন জানান, সম্প্রতি কয়েকজন যুবকের সঙ্গে সাইফুলের কথা কাটাকাটি হয়েছিল। হয়তো এর জের ধরেই তাকে হত্যা করা হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, পুলিশ সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেছে। সিসি টিভির ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।