হাসপাতাল থেকে হাতকড়াসহ পালিয়ে গেল ২ যুবক
মানিকগঞ্জের সাটুরিয়ায় চোর সন্দেহে আটক ২ যুবক উপজলো স্বাস্থ্য কমপ্লক্সে থেকে হাতকড়াসহ পালিয়েছে। গতকাল বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
পলাতক দু'জন হলেন- শাহ আলম ও গাজরা রাজীব। তাদের দু'জনের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।
আজ বুধবার সাটুরিয়া থানায় ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'চোর সন্দেহে আটক ২ যুবককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের পাহারায় ছিলেন ২ পুলিশ কনস্টেবল। কিন্তু, পুলিশ ওয়াশরুমে গেলে তারা পালিয়ে যায়। তাদের আটকের চেষ্টা চলছে।'
এ বিষয়ে জানতে সাটুরিয়া উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নুরুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের করার চেষ্টা করা হলেও ফোন ধরেননি।
সূত্র জানায়, গতকাল সন্ধ্যার দিকে উপজেলার ধানকোড়া খামার এলাকা থেকে নীল রঙের মোটরসাইকেল চুরি করে পালানোর চেষ্টা করে। কিন্তু, সাহেবপাড়া এলাকায় মোটরসাইকলেটি রুখতে পারলেও চোরকে আটকাতে পারেনি স্থানীয়রা। পরে সাটুরিয়া ইউনিয়নের কমলপুর এলাকায় স্থানীয়রা তাদের আটক করে মারধর করে স্থানীয়রা এবং পুলিশের হাতে তুলে দেয়। এরপর পুলিশ তাদের উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে র্ভতি করে। কিন্তু, রাতেই হ্যান্ডকাপসহ পালিয়ে যায়।