৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর

পিরোজপুরের কাউখালীতে প্রথম শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মজিবর রহমান (৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে দেয় বলে জানিয়েছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বনী আমিন।

পুলিশ জানায়, শিশুটি আজ স্কুলের পর বাড়িতে ফেরার সময় মজিবর শিশুটিকে তুলে নিয়ে তার বাড়িতে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে। এসময় মজিবরকে আটক করে তারা।

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।