আশুলিয়ায় জুতা কারখানায় আগুন, ৩ জনের মরদেহ উদ্ধার

স্টার অনলাইন রিপোর্ট

সাভারের আশুলিয়ায় এশিয়ান ইউনিভার্সিটির কাছে ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

নিহতদের মধ্যে ২ জন নারী বলে নিশ্চিত হওয়া গেছে। তবে তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বুধবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।

273012177_321746296586612_7883113893320621673_n.jpg
ছবি: সংগৃহীত

তিনি জানান, আজ বুধবার বিকেলে এ আগুন লাগে এবং ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন নেভানো হয়।

তিনি আরও জানান, আশুলিয়ার বঙ্গবন্ধু রোডে রূপায়ণ মার্টের ৩ তলা ভবনের নিচতলায় ওই কারখানায় আগুন লাগে। সোয়া ৫টার দিকে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ৬টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

273720115_1262260197634286_462269948100678324_n.jpg
ছবি: সংগৃহীত

পরে আরও ৩টি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।

কারখানার ভেতরে আরও মরদেহ আছে কি না, তা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা সম্ভব হয়নি।