আশুলিয়ায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণ
সাভারের আশুলিয়ার আমতলা এলাকায় ম্যাকপাই কম্পোজিট লিমিটেড কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ শুক্রবার বিকেল ৪টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ঢাকা অফিসের কন্ট্রোলরুম অফিসার মো. রাফি দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে দুপুর ২টা ৩৫ মিনিটে পোশাক কারখানাটিতে আগুন লাগে। সাভার, ইপিজেড ও উত্তরার ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর পুতিরাম মণ্ডল দ্য ডেইলি স্টারকে বলেন, 'কারখানাটির ৭ম তলার গোডাউনে ঝুটসহ অন্যান্য মালামাল ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত।'
তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে উল্লেখ করেন তিনি।