আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

নিজস্ব সংবাদদাতা, সাভার

সাভারের আশুলিয়ার আমতলি এলাকায় ম্যাকপাই কম্পোজিট নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।

fire.jpg
ম্যাকপাই কম্পোজিট পোশাক কারখানা। ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিসের ঢাকা অফিসের কন্ট্রোলরুম অফিসার মো. রাফি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ' আজ শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে পোশাক কারখানাটিতে আগুন লাগে। ৩টা ১৭ মিনিট থেকে সাভার, ইপিজেট ও উত্তরার ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের কারণ এখনো জানা যায়নি।'