আড়িয়াল খাঁ নদীতে ট্রলারডুবি, ৩ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, বরিশাল

বরিশালের আড়িয়াল খাঁ নদীতে ট্রলার ডুবির ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আছেন ২ জন।

আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফায়ার ব্রিগেড ও নৌপুলিশের সহায়তার তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নৌ সদর থানা পুলিশ সূত্র জানায়, নিহতদের মধ্যে দু'জনের পরিচয় জানা গেছে। তারা হলেন জাহিদ ও আবদুল কুদ্দুস। তবে, এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত আরেকজনের নাম ও পরিচয় জানা যায়নি।

কোতোয়ালী থানার ওসি আজিমুল করিম জানান, এই ঘটনায় উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিখোঁজদের সন্ধানে রাতেই নদীতে ডুবুরি নামানো হয়। উদ্ধার মরদেহ সিরাজগঞ্জ পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, সিরাজগঞ্জ থেকে একটি ট্রলারে ৪৫ জন ব্যক্তি চরমোনাই মাহফিলে যাচ্ছিলেন। কিন্তু, বুধবার ভোরে কীর্তনখোলা নদী সংলগ্ন আড়িয়াল খাঁ নদীর নলবন এলাকায় ডুবে যায়। এসময় অধিকাংশ সাঁতরে উঠতে পারলেও ৫ জন নিখোঁজ ছিলেন।

নদী ফায়ার স্টেশন অফিসার খোরশেদ আলম জানান, নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত আছে।